আইফোনে আসছে থ্রিডি সেন্সিং ক্যামেরা

১১ জুলাই, ২০১৯ ১৩:৪৪  
থ্রিডি সেন্সিং ক্যামেরা প্রযুক্তি নিয়ে চারটি নতুন ফাইভজি ফোন আনছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। ২০২০ সালে ফোনগুলো অবমুক্ত করা হবে। ওএলইডি ডিসপ্লেসহ ফোনগুলোর সাইজ হবে ৫ দশমিক ৪ ইঞ্চি, ৬ দশমিক ১ ইঞ্চি ও ৬ দশমিক ৭ ইঞ্চি। নতুন লাইন-আপটি ২০২০ সাল নাগাদ ১৯৫ মিলিয়ন আইফোন বিক্রিতে সহায়তা করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। জেপি মর্গান চেজ এর বরাত দিয়ে ফাঁস হওয়া তথ্যের বরাত দিয়ে জিএসএম এরিনা জানিয়েছে, ফোনগুলোর নকশা হবে অনেকটাই আইফোর ৮ এর মতো। ধারণা করা হচ্ছে, আসন্ন আইফোন এক্সআর ২-তে থাকছে অ্যাপল’র এ১৩ প্রসেসর। সাত ন্যানো মিটার আকারের দ্বিতীয় প্রজন্মের এই প্রসেসরটি ব্যাটারির পারফরমেন্স বাড়াবে।